হত্যার ভিডিও প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা আরব বংশোদ্ভূত এক ইসরায়েলি তরুণকে হত্যা করার ভিডিও দৃশ্য গত মঙ্গলবার ইন্টারনেটে প্রকাশ করেছে। মোহাম্মদ সাইদ ইসমাইল মুসালাম (১৯) নামের ওই তরুণ সিরিয়ায় জিহাদির ছদ্মবেশে ইসরায়েলের পক্ষে গুপ্তচরের কাজ করছিলেন বলে দাবি করেছে আইএস। ভিডিওতে কমলা রঙের কয়েদির পোশাক পরা মুসালাম বলেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাঁকে নিয়োগ ও প্রশিক্ষণ দিয়েছে। কথা বলা শেষ হলে মুসালামকে একটি মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি হাঁটু গেড়ে বসার পর তাঁর কপালে পিস্তল দিয়ে গুলি করে অল্প বয়সী একটি ছেলে। ইসরায়েলি কর্তৃপক্ষ ভিডিওটি দেখলেও এর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে। মুসালাম গুপ্তচর ছিলেন, এমন অভিযোগ অস্বীকার করেছে তাঁর পরিবার ও ইসরায়েলি সরকার। এএফপি