প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের হোক্কাইডো দ্বীপের কর্তৃপক্ষ বিভিন্ন খামারের হাঁস-মুরগিসহ দুই লাখ পোষা পাখি মেরে ফেলতে শুরু করেছে। স্থানীয় একজন কর্মকর্তা গতকাল রোববার বলেছেন, বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব ঠেকানোই এ নিধনযজ্ঞের লক্ষ্য। দেশটিতে এই শীতে পঞ্চমবারের মতো এ রকম উদ্যোগ নেওয়া হলো। কয়েক সপ্তাহ আগে মধ্য জাপানের নিগাতায় সাড়ে পাঁচ লাখ মুরগি এবং হোক্কাইডোর আওমোরি অঞ্চলে ২৩ হাজার হাঁস মেরে ফেলা হয়। এ ছাড়া বার্ড ফ্লু আক্রান্ত এলাকার কাছাকাছি হাঁস-মুরগি পরিবহনেও কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা দিয়েছে।