হাগুপিটের তাড়ায় লাখো মানুষ আশ্রয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দিকে আগুয়ান টাইফুন হাগুপিটের ভয়ে আজ সোমবার লাখো মানুষ এই মহানগরের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। এর মধ্যে এই সামুদ্রিক ঝড় দেশটির দূরবর্তী দ্বীপগুলোতে আঘাত হেনেছে। এতে কমপক্ষে দুজন নিহত হয়েছে। লন্ডভন্ড হয়েছে বহু ঘরবাড়ি।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, হাগুপিট ধীরগতিতে ম্যানিলার কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। এর তেজ অবশ্য ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এতে শত শত মানুষের মৃত্যু এড়ানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সকালে হাগুপিটের গতি ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। গতকাল রোববার এটির গতি ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
প্রশান্ত মহাসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় হাগুপিট গত শনিবার রাতে ফিলিপাইনের সামারা দ্বীপে আঘাত হানে। এ সময় এর গতি ছিল ঘণ্টায় ২১০ কিলোমিটার। চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী।