হাগুপিটের ভয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের উপকূলের দিকে ধেয়ে যাওয়া ঘূর্ণিঝড় হাগুপিটের হাত থেকে বাঁচতে পাঁচ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়েছে। দেশটির ইতিহাসে শান্তিপূর্ণভাবে এত বেশি লোকজনকে বাড়িঘর থেকে সরিয়ে নেওয়ার ঘটনা এটাই প্রথম। কিছুটা দুর্বল হয়ে পড়লেও ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। প্রায় পাঁচ কোটি মানুষ অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই ঝড়ের আওতার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ বিভাগের সচিব।
এএফপি