হাজিদের নিরাপত্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাওয়া ব্যক্তিদের নিরাপত্তার জন্য হাতে একটি ব্রেসলেট পরতে হবে। গত বছর হজের সময় পদপিষ্ট হয়ে কয়েক হাজার হাজির মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সৌদি আরবের আরব নিউজ ও সৌদি গেজেট পত্রিকার খবরে বলা হয়েছে। খবরে বলা হয়েছে, এ আধুনিক প্রযুক্তি হাজিদের সহায়তা দেওয়া ও তাঁদের ‘চিহ্নিত করতে’ কর্তৃপক্ষকে সাহায্য করবে। ব্রেসলেটগুলো পানি নিরোধক হবে বলে খবরে জানানো হয়েছে। জিপিএস ব্যবস্থার সঙ্গে যুক্ত এসব ব্রেসলেটে হাজিদের নাম-ঠিকানা ও শারীরিক অবস্থার বিবরণসহ ব্যক্তিগত তথ্য থাকবে।
এএফপি
এএফপি