প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের চ্যাংসা শহরের জিলিন কনস্ট্রাকশন বিশ্ববিদ্যালয়ে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের পরস্পরের হাত ধরা নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের ‘অসভ্য আচরণ’ ঠেকাতে পরস্পরের হাত ধরা, কাঁধে হাত রাখা ও মুখে খাবার তুলে দেওয়ার মতো আচরণগুলো নিষিদ্ধ করা হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মতে, ‘শিক্ষার্থীদের সভ্য মানুষ হিসেবে গড়ে তোলার’ লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চীনের সংবাদপত্র নিউ কালচার ভিউ-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই আইনে বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনের ভেতরে শিক্ষার্থীদের আচরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইনডিপেনডেন্ট