হাফিজ সাঈদ 'নিহত'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তান ও পাকিস্তানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান হাফিজ সাঈদ খান গত মাসে ড্রোন হামলায় ‘নিহত’ হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র গর্ডন ট্রোবিজ এ দাবি করেন গত শুক্রবার। আফগানিস্তানের নানগরহর প্রদেশের আচিন জেলায় গত ২৬ জুলাই হাফিজ নিহত হন বলে দাবি করেন ট্রোবিজ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং মিত্রবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন হামলায় হাফিজ সাঈদ অংশ নিয়েছেন বলে মনে করা হয়। তাঁর নেতৃত্বে একাধিক হামলায় আফগানিস্তানের মানুষ সন্ত্রস্ত। বিশেষ করে নানগরহরের মানুষ।