হামলা চালাতে বলে আফগান বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের কুনদুজ শহরের হাসপাতালে আফগান সরকারি বাহিনীই বিমান হামলা চালাতে বলেছিল। দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডার জেনারেল জন ক্যাম্পবেল গত সোমবার এ দাবি করেন। ক্যাম্পবেলের এই দাবির মধ্য দিয়ে গত শনিবারের ওই হামলায় মার্কিন বাহিনী জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হলো। ওই হামলায় আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা এমএসএফ (মেদসাঁ সঁ ফ্রতিয়েখ) পরিচালিত একটি হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে নিহত হয় ২২ জন। ঘটনাটি আন্তর্জাতিকভাবে ক্ষোভের জন্ম দেয়। এমএসএফ ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দেয়।
এএফপি