হামাসের আহ্বা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ ‘রক্ষা’য় হাতে অস্ত্র তুলে নিতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ জহর। গতকাল শনিবার এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। ইসলামপন্থী আন্দোলনকারীদের একটি ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। মাহমুদ জহর বলেন, ইসরায়েলের পরিকল্পনা প্রতিরোধ করতে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের বাসিন্দাদের হাতে অস্ত্র তুলে নিতে হবে। এ দুটি এলাকায় সম্প্রতি ফিলিস্তিন ও ইসরায়েলের পুলিশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জহর বলেন, আল-আকসা মসজিদ রক্ষায় অস্ত্র ধরাই একমাত্র সমাধান।
এএফপি