হামাসের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজা সীমান্তে মিসরের সীমান্তরক্ষীদের গুলিতে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে হামাস। গাজার নিয়ন্ত্রণকারী সংগঠনটি গতকাল শনিবার ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, ‘যা ঘটেছে, ভ্রাতৃপ্রতিম প্রতিবেশীর জন্য তা যথার্থ নয়।’ গত শুক্রবার মিসরের সীমান্তরক্ষীদের গুলিতে জাকি হোপি নামের ওই ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়। একজন ফিলিস্তিনি কর্মকর্তা নিহত জাকির বয়স ১৭ বছর বলে জানান। এর আগে বলা হয়েছিল জাকির বয়স ২৩ বছর। ওই কর্মকর্তা জাকিকে মিসর-গাজা সীমান্তে নিহত প্রথম ফিলিস্তিনি বলে উল্লেখ করেন।
এএফপি