হাসপাতালে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব চীনের একটি হাসপাতালে এক যুবক ছুরি মেরে অন্তত সাতজনকে হত্যা করেছে। জনপ্রিয় বেইদাইহি পর্যটন শহরে গতকাল বৃহস্পতিবার ঘটে এই ভয়াবহ হামলা। হামলাকারী যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সে মানসিক ভারসাম্যহীন। হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ। সম্প্রতি চীনের বিভিন্ন স্থানে ছুরি নিয়ে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে দক্ষিণ চীনে এক ব্যক্তির ছুরিকাঘাতে প্রাণ হারায় স্কুলগামী চার শিশু।
বিবিসি