হাসপাতালে হামলা 'যুদ্ধাপরাধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার উত্তরাঞ্চলে গতকাল সোমবার কয়েকটি হাসপাতাল ও বিদ্যালয়ে বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটে। ছবি: এএফপি
সিরিয়ার উত্তরাঞ্চলে গতকাল সোমবার কয়েকটি হাসপাতাল ও বিদ্যালয়ে বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটে। ছবি: এএফপি

সিরিয়ার উত্তরাঞ্চলে একাধিক হাসপাতালে বিমান হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে ফ্রান্স ও তুরস্ক। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গতকাল সোমবার সিরিয়ার উত্তরাঞ্চলে কয়েকটি হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্র ও বিদ্যালয়ে বিমান হামলা হয়। এসব হামলায় শিশুসহ অন্তত ৫০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
হাসপাতাল ও বিদ্যালয়ে চালানো এই ধরনের হামলাকে আন্তর্জাতিক আইনের ভয়ংকর লঙ্ঘন হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
এখনো কোনো পক্ষ ওই হামলার দায় স্বীকার করেনি।

হামলার জন্য রাশিয়াকে দোষারোপ করেছে তুরস্ক। তবে আঙ্কারার এই অভিযোগের বিষয়ে এখনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো।

আরও পড়ুন: