হিটলারের মতো কঠোর হব: দুতার্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তাঁর দেশে মাদকবিরোধী অভিযানকে ইহুদি নিধনযজ্ঞের (হলোকাস্ট) সঙ্গে তুলনা করেছেন। তিনি গতকাল শুক্রবার দাভাও শহরে সাংবাদিকদের বলেন, সাবেক জার্মান একনায়ক হিটলার যেভাবে ইহুদিদের হত্যা করেছিলেন, তিনিও (দুতার্তে) হিটলারের মতো কঠোর হয়ে মাদকাসক্ত লোকজনকে মেরে ফেলতে চান।
দুতার্তে বলেন, ‘হিটলার ৩০ লাখ ইহুদিকে নিধন করেছিলেন... ফিলিপাইনে মাদকাসক্ত মানুষের সংখ্যা ৩০ লাখ। ওদের সব কটাকে মেরে ফেলতে পারলে আমি খুশি হব।’ তিনি বলেন, ‘জার্মানির জন্য যেমন হিটলার ছিলেন, তেমনি ফিলিপাইনের জন্য রয়েছেন...।’ এ সময় তিনি নিজের দিকেই ইঙ্গিত করেন।