হিমালয়ে তুষারঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের হিমালয়ে তুষারঝড় ও তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে পৌঁছেছে। এই পর্বতারোহীদের মধ্যে বিদেশি ও স্থানীয় লোকজন রয়েছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।
স্থানীয় কর্মকর্তারা জানান, পর্বতারোহীদের ২৪ জনের লাশ অন্নপূর্ণার আশপাশে পাওয়া গেছে। তুষারধসে নিখোঁজ পাঁচজনের লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গত মঙ্গলবার হিমালয়ের অন্নপূর্ণা থেকে ফেরার সময় পর্বতারোহীদের একটি বড় দল তুষারঝড়ে পড়ে। এর আগে তাঁরা মাউন্ট ধাউলাগিরি পর্বতের ওপরের বিশাল শিলাখণ্ড মাপার চেষ্টা করছিলেন।
গত এপ্রিলে মাউন্ট এভারেস্টে ১৬ জন পর্বতারোহী প্রাণ হারান।