হিরোশিমা দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিরোশিমা দিবসের ৬৯তম বার্ষিকী পালিত হয়েছে গতকাল বুধবার। এ উপলক্ষে জাপানের হিরোশিমা শহরের পিস মেমোরিয়াল পার্কে স্মৃতিস্তম্ভের সামনে গতকাল হাজার হাজার মানুষ সমবেত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্থানীয় সময় সকাল আটটা ১৫ মিনিটে ঘণ্টা বাজিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। তখন বৃষ্টি হচ্ছিল। এরপর বৃষ্টির মধ্যেই হিরোশিমা নগরে ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্রের কবল থেকে বেঁচে যাওয়া ব্যক্তি, তাঁদের আত্মীয়স্বজন, সরকারি কর্মকর্তা ও বিদেশি অতিথিরা শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শিনজো আবে ও জাপানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্যারোলিন কেনেডি। এএফপি