প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন আর প্রার্থনার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার হিরোশিমায় যুক্তরাষ্ট্রের আণবিক বোমা হামলার ৭০তম বার্ষিকী পালিত হয়েছে। জাপানে এ দিনের নানা অনুষ্ঠান ও বক্তব্যে শান্তিবাদী সংবিধান থেকে সরে যাওয়ার সরকারি উদ্যোগ নিয়ে উত্তেজনার বিষয়টি সামনে উঠে আসে। বিশ্বের প্রথম আণবিক বোমার ভয়াবহ শিকার হিরোশিমা নগরের মেয়র কাজুমি মাতসুই পরমাণু অস্ত্র ধ্বংস করার আহ্বান জানান। তিনি এমন একটি নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার দাবি জানান, যার জন্য সামরিক শক্তির ওপর নির্ভর করার প্রয়োজন হবে না। জাপানের বর্তমান সরকার এমন জাতীয় নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে, যার বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রথমবারের মতো বিদেশে কোনো সংঘাতে অংশ নিতে সেনা পাঠাতে পারবে দেশটি।
রয়টার্স