প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে পুলিশ সদর দপ্তরের কাছে গতকাল বুধবার এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৫ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছেন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। রাজ্য পুলিশের প্রধান আবদুল গফর সাফাই বলেন, হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গায়ে বেতন নিতে আসা পুলিশ ও সেনাদের ভিড়ের মধ্যেই গাড়িবোমা হামলাটি ঘটানো হয়। এ ঘটনায় স্থানীয় দুজন নারী, দুজন সৈন্য ও এক শিশু নিহত হয়। তাদের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের এক চিকিৎসক বলেন, নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে। রয়টার্স