প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের সীমান্তে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। হেলিকপ্টারটি ছিল ইয়েমেনের সরকারবিরোধী বাহিনীর সঙ্গে লড়াইরত সৌদি জোট বাহিনীর। সৌদি জোট বাহিনীর এক বিবৃতিতে গতকাল শনিবার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা জানানো হয়। গত শুক্রবার রাতে হুতি বিদ্রোহীরা জানায়, তারা একই অঞ্চলে সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা জানায়, একই এলাকায় সৌদি আরবের ছয়টি সামরিক যান ধ্বংস করেছে হুতি বিদ্রোহীরা। এদিকে ইয়েমেনের তায়েজ শহরে গত কয়েক দিনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৬৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে সাহায্য সংস্থা এমএসএফ।
এএফপি ও বিবিসি