হোটেলে আগুন, নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশের একটি হোটেলে গতকাল শনিবার আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ঘটনার সময় নানচাং শহরের ওই হোটেলের ভেতরে শ্রমিকসহ অনেকে আটকা পড়েন। দোতলা থেকে জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, নির্মাণ উপকরণ কাটতে ব্যবহৃত যন্ত্রপাতি থেকে আগুনের সূত্রপাত হয়। পুলিশ সাত ব্যক্তিকে আটক করেছে। চীনে এ রকম মারাত্মক অগ্নিকাণ্ড বিরল নয়। সেখানে কাজের নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগ প্রায়ই ওঠে।