হোটেলে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি হোটেলে জঙ্গি হামলায় পাঁচ বিদেশিসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের একজন করে নাগরিক রয়েছেন। গত মঙ্গলবার রাতে একাধিক বন্দুকধারী করিন্থিয়া হোটেলে এ হামলা চালায়। তারা অভ্যর্থনা এলাকায় গুলিবর্ষণ করে। এ সময় কাছাকাছি একটি গাড়িবোমার বিস্ফোরণও ঘটানো হয়। অসমর্থিত একটি সূত্র জানায়, হামলাকারীরা বোমা ফাটিয়ে নিজেদেরও উড়িয়ে দেয়। হামলাকারীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। বিবিসি