হ্যাকার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত বৃহস্পতিবার আর্দিত ফেরিজি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। মালয়েশিয়ার পুলিশ এক বিবৃতিতে জানায়, কম্পিউটারে রক্ষিত যুক্তরাষ্ট্রের প্রায় দেড় হাজার সেনা ও সরকারি কর্মকর্তাদের তথ্যভান্ডার হ্যাক করে তা আইএসের কাছে সরবরাহের অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, ওই যুবক কসোভো হ্যাকারস সোসাইটির প্রধান। পুলিশ জানায়, গত বছরের আগস্টে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে মালয়েশিয়া যান ফেরিজি। অভিযোগ প্রমাণিত হলে তাঁর ৩৫ বছরের জেল হতে পারে।
বিবিসি