১০ কোটি ইয়াবা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমার পুলিশ গত বছর রেকর্ড পরিমাণ ইয়াবা জব্দ করেছে। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নথি থেকে এই তথ্য জানা গেছে। পুলিশের নথিতে দেখা যায়, ২০১৬ সালে ৯ কোটি ৮০ লাখ ইয়াবা জব্দ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ২০১৫ সালে ৫ কোটি ইয়াবা উদ্ধার করা হয়েছিল দেশটিতে। ইয়াবার পাশাপাশি ৭৫৯ কিলোগ্রাম হেরোইন, ৯৪৫ কিলোগ্রাম আফিমসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বিশ্বের অন্যতম মাদকদ্রব্য উৎপাদনকারী দেশ মিয়ানমার। জব্দের এই পরিমাণ থেকে দেশটির মাদকের ভয়াবহ চিত্র আবার ফুটে উঠল।