১০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবের ১০ বছর কারাদণ্ড হয়েছে। তাঁর আইনজীবী মুসা সিরাজ গতকাল সোমবার এ কথা জানান। তিনি জানান, আদিবের বিরুদ্ধে গত বছরের মে মাসে বিরোধী রাজনৈতিক দলের একটি সমাবেশে গুলি করার অভিযোগ আনা হয়। গত রোববার রাতে রুদ্ধদ্বার সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় দেন। আইনজীবী মুসা সিরাজ বলেন, ‘এ বিচার পক্ষপাতদুষ্ট। আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করব।’ এএফপি।