১১০০ স্কুল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্স ভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে দক্ষিণ কোরিয়ায় ১ হাজার ১০০-এরও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে তৃতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে বলা হয়, ৮২ বছর বয়সী ওই ব্যক্তি গত বুধবার রাতে মারা যান। তিনি দক্ষিণ কোরিয়ায় মার্স (এমইআরএস বা মিডল ইস্টার্ন রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাসে নিশ্চিতভাবে আক্রান্ত হওয়া ৩৬তম ব্যক্তি। দুই সপ্তাহ আগে মধ্যপ্রাচ্য থেকে আসা এক দক্ষিণ কোরীয় এই ভাইরাস নিয়ে আসেন বলে ধারণা করা হচ্ছে।
রয়টার্স