প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে পরিচিত জাপানের ইয়াসুতারো কোইদে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১১২ বছর। ১৯০৩ সালের ১৩ মার্চ জন্ম নেওয়া কোইদে গতকাল মঙ্গলবার সকালে জাপানের নাগোয়া শহরে মারা যান। তিনি হৃদ্রোগ ও নিউমোনিয়ায় ভুগছিলেন। গত বছরের আগস্টে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে কোইদে বলেছিলেন, তাঁর দীর্ঘ আয়ুষ্কালের মূলে রয়েছে ধূমপান ও মদ্যপান না করা আর আনন্দের সঙ্গে জীবন কাটানো।
বিবিসি