১২ ঘণ্টার অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে স্পেনের দূতাবাসে শুক্রবার সন্ধ্যার আত্মঘাতী হামলার পর নিরাপত্তা বাহিনী গতকাল শনিবার সকাল পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা অভিযান চালিয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে তালেবানের তিন জঙ্গি নিহত হয়। ওই হামলায় স্পেনের তিন নিরাপত্তাকর্মী এবং আফগান পুলিশের চার সদস্যও নিহত হন। স্থানীয় পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ এ তথ্য দিয়েছেন। আর স্পেনের সরকার জানায়, ওই দূতাবাস এলাকা থেকে সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। আহত কয়েকজন চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থলে নয়জন বেসামরিক ব্যক্তি আহত হন।
রয়টার্স