১২ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের একটি আদালত একজন ইসলামপন্থী নেতাকে সন্ত্রাসবাদের দায়ে গত মঙ্গলবার ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন। দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে কারাবন্দী করার প্রতিবাদে দেওয়া ভাষণের জেরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সরকারের বক্তব্য, বিক্ষোভকারীদের ‘পুলিশকে মোকাবিলা’ করতে উসকানি দেওয়ার কারণে ইমরান আবদুল্লাহকে অভিযুক্ত করা হয়। তবে এ কথা তাঁর আইনজীবী অস্বীকার করেছেন। ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপে পড়া প্রেসিডেন্ট ইয়ামিন বিরোধী দলগুলোর প্রতি সমঝোতার আহ্বান জানানোর কয়েক দিন পরই বিরোধী একজন নেতাকে এ সাজা দেওয়া হলো। রয়টার্স