১২০ গান নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে ১২০টি ‘ক্ষতিকর’ গান নিষিদ্ধ করেছে সরকার। এসব গান অনলাইন থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। গত সোমবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এসব গানে যৌনতা, সহিংসতা ও অপরাধ উসকে দেওয়ার নানা কথা রয়েছে। এগুলো শুনলে নৈতিক অবক্ষয় ঘটতে পারে। তাই এসব গান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গানগুলোর মধ্যে রয়েছে ‘স্কুলে যেতে চেয়ো না’, ‘সবাইকে মরতে হবে,’ ‘টাকা নাই তো বন্ধুও নাই’, ‘আত্মহত্যার দিনলিপি’ প্রভৃতি।
এএফপি