প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১৪ জন নাগরিককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলার অপরাধে শিয়া অধ্যুষিত কাতিফ এলাকার এসব বাসিন্দাদের গতকাল বুধবার আদালত এই সাজা দিয়েছেন। দুবাইভিত্তিক আল-আরাবিয়া টেলিভিশন প্রথম এ সংক্রান্ত প্রতিবেদন করেছে। একই অপরাধে নয়জনকে তিন থেকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একজনকে খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিবাদী পক্ষের একজন আইনজীবী।