প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে তুরস্কের ১৪ জন সেনাসদস্য নিহত এবং ৩৪ জন আহত হয়েছে। গত বুধবার আইএস নিয়ন্ত্রিত সিরিয়ার আল-বাব শহর পুনরুদ্ধারে বিদ্রোহী যোদ্ধাদের সাহায্য করতে গিয়ে ওই হতাহতের ঘটনা ঘটেছে। সিরিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে তুরস্ক গত আগস্টে সেনা অভিযান শুরু করার পর থেকে এক দিনে এটাই দেশটির সবচেয়ে বেশি সেনাসদস্য নিহত হওয়ার ঘটনা। তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে, আইএস যোদ্ধারা আল-বাবে আত্মঘাতী বোমার ব্যবহার করেছে।