১৫ আসামির ফাঁসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করেছে জর্ডান। তাঁদের মধ্যে ১০ জনকে সন্ত্রাসবাদের দায়ে ফাঁসিতে ঝোলানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বাকি পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে। রাজধানী আম্মানের দক্ষিণের একটি কারাগারে গতকাল শনিবার ভোরে তাঁদের দণ্ড কার্যকর করা হয়। জর্ডানের সংবাদ সংস্থা পেত্রাকে তথ্যমন্ত্রী মোমানি বলেন, ২০০৩ সালে ইরাকে জর্ডানের দূতাবাসে, ২০০৬ সালে আম্মানের অ্যাম্ফিথিয়েটারে পর্যটকদের ওপর, ২০১৬ সালে বাকা শরণার্থীশিবিরে গোয়েন্দাদের ওপর হামলা চালানো এবং গত বছর লেখক নাহিদ হাত্তারকে হত্যার দায়ে ওই ১০ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।