১৬ বাসযাত্রীকে গুলি করে হত্যা করল তালেবান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে কয়েকটি বাস থেকে যাত্রী নামিয়ে অন্তত ১৬ জনকে গুলি করে হত্যা করেছে তালেবান। বহু লোককে জিম্মি করা হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
কুন্দুজ প্রদেশের গভর্নরের মুখপাত্র সায়েদ মাহমুদ বলেন, ‘১৬ যাত্রীকে তালেবান গুলি করে হত্যা করেছে।’
পুলিশ কমান্ডার শের আজিজ কামাল জানান, নিহতের সংখ্যা ১৭।