১৭ শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে নির্মাণাধীন একটি দোতলা ভবন ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। হেনান প্রদেশের উইয়াং শহরে সংঘটিত গত শুক্রবার বিকেলের ওই দুর্ঘটনায় আহত হন ২৩ জন। শ্রমিকেরা ভবনটির সংস্কারের কাজ করার সময় দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর। ছাদের কিছু অংশ তাঁদের ওপর ধসে পড়েছিল। ভেঙে পড়া ভবনটি নির্মিত হয়েছিল অন্তত ৩০ বছর আগে। এক শ্রমিক জানান, তাঁরা ভবনের ছাদ সারাইয়ের কাজ করছিলেন। তখনই সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান।
গার্ডিয়ান