১৮ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিবর্ষণের কারণে মধ্য ইন্দোনেশিয়ায় পাহাড়ধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। গতকাল পর্যন্ত নিখোঁজ ছিল ৯০ জন। গত শুক্রবার গভীর রাতে জাভা প্রদেশের জেমব্লাং গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ভূমিধসে গ্রামটির অন্তত ১০৫টি বাড়ি কাদার স্রোতে ভেসে যায়। তবে এর আগেই ৪২০ জন বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছিল। কয়েক শ সেনা ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। স্থানীয় বাসিন্দারাও এতে অংশ নেয়।
এপি