প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথক ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। পুলিশ বলেছে, পশ্চিম তীরের নাবলুসের কাছে এক ইসরায়েলিকে ছুরি মেরে জখম করার চেষ্টার সময় সামের হাসান নামে একজনকে গুলি করে হত্যা করা হয়। তবে ওই ইসরায়েলি অক্ষত রয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে জেরুজালেমের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় ইয়াহইয়া তাহা (২১) নামের আরেক ফিলিস্তিনি যুবক সেনাদের গুলিতে নিহত হন।
এএফপি