২ শতাংশ মুসলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের মোট জনসংখ্যার ২ শতাংশ মুসলিম। দেশটির সরকার পরিচালিত আদমশুমারির এ তথ্য তুলে ধরা হয় গতকাল বৃহস্পতিবার। তবে এ জরিপে দেশটির সংখ্যালঘু ১০ লাখ রোহিঙ্গা মুসলিমকে গণনা করা হয়নি। রোহিঙ্গাদের মিয়ানমার নাগরিক বলে স্বীকার করতে চায় না। গত কয়েক দশকের মধ্যে মিয়ানমারে এই প্রথম এমন জরিপ হলো। মুসলিম জনসংখ্যা তাদের জন্য একটি হুমকি হয়ে দেখা দিয়েছে বলে দেশটির কট্টরপন্থী বৌদ্ধরা অভিযোগ করে আসছে। জরিপের ফলে তাদের এই দাবি এখন অসাড় হয়ে পড়ল।  শুমারি অনুযায়ী, দেশটির ৯০ শতাংশ মানুষই বৌদ্ধধর্মাবলম্বী। বৌদ্ধদের সংখ্যা ৫ কোটি ১৪ লাখ ৮০ হাজার। খ্রিষ্টান ধর্মাবলম্বী মোট জনসংখ্যার ৬ দশমিক ৩ শতাংশ। আর ২ দশমিক ৩ শতাংশ মুসলিম। তাদের মোট সংখ্যা ১১ লাখের কিছু বেশি।