২ সেনা 'পুড়িয়ে মারল' আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তুরস্কের দুজন সেনাসদস্যকে জীবিত পুড়িয়ে হত্যার একটি ভিডিও প্রকাশ করেছে। সিরিয়ায় আইএস জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে তুরস্কের ১৪ জন সেনা নিহত হওয়ার এক দিন পর গতকাল শুক্রবার ভিডিওটি প্রকাশ করেছে আইএস। সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশ করা ১৯ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, সামরিক পোশাক পরা দুজন ব্যক্তিকে বেঁধে পোড়ানোর আগে একটি খাঁচা থেকে নামানো হচ্ছে। এ সময় হত্যাকারী আইএস সদস্য তুর্কি ভাষায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সমালোচনা করেন এবং তুরস্কে ধ্বংসলীলা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আইএসের বার্তা সংস্থা আমাক গত মাসে দুজন তুর্কি সেনা অপহরণের কথা জানিয়েছিল।