২০ জনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে ২০ জন শিয়া বিদ্রোহীকে হত্যা করেছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদা। দেশটির আদিবাসী ও নিরাপত্তা সূত্রগুলো গতকাল সোমবার এ কথা জানায়। ইয়েমেনের মধ্যাঞ্চলের একটি অংশের নিয়ন্ত্রণ নিতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় ওই ২০ জনকে হত্যা করা হয়। মধ্যাঞ্চলীয় শহর রাদায় গত রোববার রাতে শুরু হয়ে গতকাল সোমবার পর্যন্ত দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষ চলে। সংঘর্ষে দুই পক্ষই রকেটচালিত গ্রেনেড ও কামান ব্যবহার করে।
এএফপি