২০ বিমানযাত্রীর লাশ মালয়েশিয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশীয় এয়ারলাইন্সের উড়োজাহাজ (ফ্লাইট এমএইচ১৭) দুর্ঘটনায় নিহত ২০ মালয়েশীয় নাগরিকের দেহাবশেষ গতকাল শুক্রবার স্বদেশে ফিরেছে। এ উপলক্ষে এক দিনের জাতীয় শোক পালন করা হয়। খবর এএফপি ও বিবিসির।
দুর্ঘটনায় নিহত ৪৩ মালয়েশীয়র মধ্যে নেদারল্যান্ডস থেকে ২০ জনের দেহাবশেষ নিয়ে একটি উড়োজাহাজ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার রাজা আবদুল হালিম মুয়াজদাম শাহ এবং প্রধানমন্ত্রী নাজিব রাজাক।