২০১৫ তে আফগানিস্তানে হতাহত ১১ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে ২০১৫ সালে জঙ্গি হামলা ও সেনা অভিযানে হতাহতের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। হতাহতের মধ্যে অনেক শিশুও রয়েছে।

এএফপির খবরে জানা যায়, ২০১৫ সালে দেশটিতে ১১ হাজার ২ জন বেসামরিক নাগরিক হতাহত হয়। ২০১৪ সালের তুলনায় এই হার ৪ শতাংশ বেশি।

জাতিসংঘ বার্ষিক প্রতিবেদনে বলছে, হতাহতের মধ্যে ৩ হাজার ৫৪৫ জনের গুরুতর আঘাত রয়েছে। হতাহতদের মধ্যে প্রতি চারজনে একজন শিশু, প্রতি ১০ জনে একজন নারী। দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি নিকোলাস হ্যাসম বলেন, হতাহতের এই সংখ্যা খুবই বেদনাদায়ক।