প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-পাকিস্তান সীমান্তবর্তী বিরোধপূর্ণ সিয়াচেন হিমবাহে নিখোঁজের প্রায় ২১ বছর পর মিলেছে এক ভারতীয় সেনার লাশ। গত রোববার টহলরত একদল সেনা টিভি পাতিল নামের ওই হাবিলদারের মৃতদেহ দেখতে পান। পাতিল ১৯৯৩ সালের ফেব্রুয়ারিতে হিমবাহের একটি ফাটলে পড়ে গিয়েছিলেন। তবে কারাকোরাম পর্বতমালার ওই দুর্গম অঞ্চলে তাপমাত্রা সব সময় শূন্যের নিচে থাকায় এত দিনেও তাঁর লাশে পচন ধরেনি। হাবিলদার পাতিলের এক ভাইও সেনাসদস্য ছিলেন। সিয়াচেনেই ১৯৮৭ সালের এক তুষারধসে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর লাশ পাওয়া যায়নি।
এনডিটিভি