প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিসেফ জানিয়েছে, ২০১৫ সালের শেষ তিন মাসে ইসরায়েলিদের হাতে ২৫টি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। সংস্থাটির দাবি, ইসরায়েলিদের ওপর হামলার সময় ওই শিশুরা ইসরায়েলি সেনাদের পাল্টা আঘাতে মারা যায়। এ সময়কালে আটক করা হয় ৪২২ জন শিশুকে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। একটি প্রতিবেদনে ইউনিসেফ জানিয়েছে, হামলা চালানোর সময় বা হামলাকারী সন্দেহে শিশুদের ওপর ইসরায়েলের নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করে। হামলার কাজে শিশুদের ব্যবহার মারাত্মক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে জানানো হয়, ওই সময়ের মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী ৪২২ জন ফিলিস্তিনি শিশুকে আটক করে ইসরায়েলি সেনারা, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।