প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার সমুদ্র উপকূলের কাছে গত বুধবার ঝুঁকিপূর্ণ ১৩টি নৌযান থেকে প্রায় ২ হাজার ৭০০ আশ্রয়প্রার্থী অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ইতালির উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড) গতকাল বৃহস্পতিবার জানায়, দেশটির নৌবাহিনী ও কোস্টগার্ডের পাশাপাশি জার্মানির একটি নৌযান এবং দাতব্য সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারসের একটি জাহাজের সহায়তায় ওই বিপুলসংখ্যক অভিবাসীকে উদ্ধার করা হয়। ইতালির কোস্টগার্ডের একজন মুখপাত্র বলেন, লিবিয়া উপকূলের প্রায় ৫৫ কিলোমিটার দূরে সাগরের বুক থেকে উদ্ধার করা হয় ওই অভিবাসীদের।
আল-জাজিরা