প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের কর্তৃপক্ষ গত বুধবার সতর্ক করে বলেছে, বন্দরনগর তিয়ানজিনের বিস্ফোরণস্থলের আশপাশের পানিতে সায়ানাইডের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে ২৭৭ গুণ বেড়েছে। যদিও এর আগে কর্তৃপক্ষ ওই শহরের খাবার পানি নিরাপদ বলে ঘোষণা করেছিল। স্থানীয় সরকার জানিয়েছে, তারা ওই অঞ্চল থেকে রাসায়নিকের কারখানা সরিয়ে ফেলবে। ১২ আগস্ট তিয়ানজিনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বুধবার দেশটির পরিবেশ রক্ষা ব্যুরোর এক প্রতিবেদনে বলা হয়, ওই শিল্প দুর্ঘটনার পর বিস্ফোরণস্থলের আশপাশে সাগর, নদী ও বর্জ্যে সায়ানাইডের মাত্রা বিপুল হারে বেড়েছে। পানি পরীক্ষা করে দেখা গেছে, সেখানে সায়ানাইডের মাত্রা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে ২৭৭ গুণ বেশি।
রয়টার্স