২৮৩ বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের পশ্চিম তীরে অধিকৃত ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ২৮৩টি নতুন বাড়ি নির্মাণের দরপত্র প্রকাশ করেছে ইসরায়েল। দখলকৃত ভূখণ্ডে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ভূমি অধিগ্রহণের এক পরিকল্পনা ঘোষণা করার মাত্র কয়েক দিনের মাথায় এ পদক্ষেপ এল। ইসরায়েলের ভূমি কর্তৃপক্ষ গতকাল শুক্রবার জানায়, পশ্চিম তীরের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ইসরায়েলি ইহুদি বসতি এলকানার পাশে নতুন ওই সব বাড়ি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। ইসরায়েল গত জানুয়ারিতে জানিয়েছিল, তারা পাঁচ হাজার নতুন বাড়ি তৈরির পরিকল্পনা এগিয়ে নেবে।
এএফপি