৩ পান্ডার ১০০ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই দিনে জন্ম তাদের। তারপর পেরিয়ে গেছে ১০০ দিন। পৃথিবীতে বেঁচে থাকা এ রকম ত্রয়ী জায়ান্ট পান্ডা আর নেই। চীনের গুয়াংজুতে অবস্থিত শিমেলং সাফারি পার্ক চিড়িয়াখানায় দর্শনার্থীরা গতকাল প্রথমবারের মতো পান্ডা শাবকগুলো দেখার সুযোগ পান। তাঁদের আশা, পান্ডাগুলো এক হাজার দিন পার করবে। তখন নিশ্চয়ই তাদের আর কাচের দেয়ালে ঘিরে রাখা হবে না। প্রজনন হার খুবই কম হওয়ায় জায়ান্ট পান্ডা এখন প্রায় বিলুপ্ত। তাই একসঙ্গে তিনটি জায়ান্ট পান্ডার জন্ম এবং বেঁচে থাকাটা প্রাণিবিদদের কাছে এক ‘আশ্চর্য ঘটনা’! এএফপি