৩০০ ইয়াজিদি হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি ইসলামি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা ৩০০ সংখ্যালঘু ইয়াজিদি বন্দীকে হত্যা করেছে। ইরাক সরকার ও ইয়াজিদিদের পক্ষ থেকে বলা হয়েছে, ইরাকের মসুল নগরের পশ্চিমে এসব মানুষকে হত্যা করা হয়। ইয়াজিদি প্রোগ্রেস পার্টির এক বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার মসুলের কাছে তাল আফার শহরে ৩০০ বন্দীকে হত্যা করা হয়। ইরাকের ভাইস প্রেসিডেন্ট ওসামা আল-নুজাইফি এই হত্যকাণ্ডের ঘটনাকে ‘ভয়ানক ও বর্বর’ বলে আখ্যায়িত করেছেন। গত বছর ধর্মীয় সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের কয়েক হাজার মানুষকে অপহরণ করে আইএস জঙ্গিরা।
বিবিসি