৩১ জনের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরে কায়রোর একটি ফৌজদারি আদালত গতকাল দেশের শীর্ষ সরকারি কৌঁসুলিকে হত্যার মামলায় ৩১ জনকে মৃত্যুদণ্ডের সুপারিশ করেছেন। ২০১৫ সালের ওই হত্যাকাণ্ড সাম্প্রতিক সময়ে জঙ্গিদের হাতে সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা হত্যার ঘটনা।
ফৌজদারি আদালত রায় দেওয়ার জন্য ২২ জুলাই দিন ধার্য করেছেন। পাশাপাশি মৃত্যুদণ্ডের সুপারিশ বিবেচনার জন্য দেশের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতির কাছে পাঠিয়েছেন।