৩২ টন 'ভারী পানি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের কাছ থেকে পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত ৩২ টন ‘ভারী পানি’ কিনছে যুক্তরাষ্ট্র। গত বছর ছয় বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণুবিষয়ক চুক্তির শর্ত পালনে ইরানকে সহায়তা করতেই পানি কেনার এ প্রক্রিয়া বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ভারী পানি পারমাণবিক গবেষণার কাজে ব্যবহৃত হবে। তবে রিপাবলিকান পার্টি ইতিমধ্যেই এই প্রচেষ্টার বিরোধিতা করেছে। ভারী পানি এক বিশেষ ধরনের পানি, যাতে সাধারণ হাইড্রোজেন ১ আইসোটোপের চেয়ে হাইড্রোজেন আইসোটোপ ডিউটেরিয়াম বেশি পরিমাণে থাকে। এটি সাধারণ পানির চেয়ে ১১ শতাংশ বেশি ভারী। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান বলেন, ‘বিশ্বে সন্ত্রাসের প্রধান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকের কাছে এটি আরেকটি অপ্রত্যাশিত ছাড়।’ কেনা ভারী পানি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের টেনেসির ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে সংরক্ষিত থাকবে।
বিবিসি