প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৬ দফা কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে কাঠমান্ডুর সিটি হলে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন শেষ হয়েছে।
দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৯তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে পাকিস্তানে।
আজ বৃহস্পতিবার বিকেলে সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনের শুরুতে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দক্ষিণ এশিয়ায় জ্বালানি (বিদ্যুৎ) সহযোগিতাবিষয়ক রূপরেখা চুক্তিটি সই করেন।
মতপার্থক্য থাকায় পররাষ্ট্রসচিব ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে চূড়ান্ত না হওয়ায় চুক্তিটি সই অনিশ্চিত ছিল। কিন্তু আজ সকালে ধুলিখেলে সার্ক অবকাশ কর্মসূচির সময় শীর্ষ নেতারা চুক্তিটি সইয়ের সিদ্ধান্ত নেন।